|
খুলনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের কুক প্রশিক্ষণের শুভ উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের কুক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল্যা আবু সাইদ এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর ০২ জন প্রশিক্ষক। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বলেন, সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আনসার ব্যাটালিয়ন সদস্যদের কুক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে পেশাদারিত্বের মান বৃদ্ধি পাবে। প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। বর্তমান মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে যেভাবে বাহিনী এগিয়ে যাচ্ছে তা প্রশংসনীয় এ ক্ষেত্রে আনসার বাহিনী এ ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। অনুষ্টানে অন্যান্য অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার সাইফুল ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
