ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 March, 2025, 2:10 PM
সর্বশেষ আপডেট: Monday, 3 March, 2025, 2:18 PM

ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

রাজধানীর শাহজাদপুরে ভাটারা এলাকায় একটি ছয়তলা ভবনে আগুনের ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই পুরুষ। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি৷

সোমবার (০৩ মার্চ) অগ্নিকাণ্ডে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জুবায়ের।

তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৭ মিনিটে ভাটারার সৌদিয়া হোটেলে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বারিধারার দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু৷ ছয়তলা হোটেল ভবনটির দুই তলায় আগুনের সূত্রপাত৷ এই আগুনে সর্বশেষ খবর পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের লাশ ছয়তলায় পাওয়া গেছে, একটা বাথরুমের ভেতরে বাকি তিনটি সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল। নিহতদের সবাই পুরুষ৷ আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১টা ৪ মিনিটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status