ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সৌদি আরবে রোজা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 March, 2025, 9:53 AM
সর্বশেষ আপডেট: Saturday, 1 March, 2025, 12:55 PM

সৌদি আরবে রোজা শুরু

সৌদি আরবে রোজা শুরু

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ থেকে রোজা শুরু হয়েছে।


সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করা হয়। যার মধ্যে সুদাইর এবং তুমাইর অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। 

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল নাগরিকদের শুক্রবার বিকালে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানায়। 

রমজান হল হিজরি সনের নবমতম মাস। হিজরি সনে বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনে। রমজানে রোজা রাখা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি সকল সুস্থ মুসলিমের জন্য বাধ্যতামূলক। তবে ছোট শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী, দুধপান করানো বা ঋতুমতী নারীদের  রোজা না রাখার ব্যাপার শিথিলতা রয়েছে। 


এদিকে সৌদি আরবের পাশাপাশি ইন্দোনেশিয়া, আরব আমিরাতেও আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে, মালয়েশিয়া ও ব্রুনাইয় চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২ মার্চ রোববার থেকে এসব দেশে পবিত্র রোজা শুরু হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status