|
মিরপুর কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪৫ মিনিট
তারিক লিটু
|
![]() মিরপুর কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪৫ মিনিট বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টা ৪২ মিনিটে বাজারের একাংশে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়। রাত ৩টা ২৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয়দের অনেকে জানান, বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস বলছে, আগুন যাতে পুনরায় না জ্বলে ওঠে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
