ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সরাইলে টিসিবি পণ্য সয়াবিন তেল মজুদ রাখায় কারাদণ্ড
আমজাদ হোসেন, সরাইল
প্রকাশ: Thursday, 27 February, 2025, 7:53 PM

সরাইলে টিসিবি পণ্য সয়াবিন তেল মজুদ রাখায় কারাদণ্ড

সরাইলে টিসিবি পণ্য সয়াবিন তেল মজুদ রাখায় কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে টিসিবি পণ্য সয়াবিন তেল মজুদ ও বিক্রি দায়ে এক মুদি দোকানিকে ১ হাজার টাকা জরিমানা ও  এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুন্টা বাজারে মুদি দোকান মেসার্স জয়দূর্গা ভান্ডারের মালিক পলাশ পালকে এ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, অবৈধভাবে টিসিবি পণ্য মজুত করে বিক্রি দায়ে এক মুদি দোকানিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান নামে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করে মুদি দোকান মেসার্স জয়দূর্গা ভান্ডার থেকে টিসিবি পণ্য সয়াবিন তেল বিক্রি করার সময় দোকানদারকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি করে দোকান থেকে ৩৭টি সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়। একই সঙ্গে সরকারি নির্দেশে অমান্য করে অবৈধভাবে দোকানে টিসিবি পণ্য রাখার দায়ে দোকানিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। এছাড়াও সংশ্লিষ্ট টিসিবি ডিলার এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। দণ্ডপ্রাপ্ত মুদি দোকানি পলাশ পাল সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের কানাইলাল পালের ছেলে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status