ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
প্রমাণ করতে না পারলে নাকে খত দিতে হবে, কার উদ্দেশ্যে বললেন সোহেল তাজ?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 February, 2025, 3:31 PM

প্রমাণ করতে না পারলে নাকে খত দিতে হবে, কার উদ্দেশ্যে বললেন সোহেল তাজ?

প্রমাণ করতে না পারলে নাকে খত দিতে হবে, কার উদ্দেশ্যে বললেন সোহেল তাজ?

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরণের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সঠিক সময়ে আমি যথাযথ প্রমান সহকারে এই মিথ্যাচারের জবাব দেব। তখন এই সকল মিথ্যাচারী দের নাকে খত দিতে হবে। আমি বরাবরই বলে এসেছি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিক ভাবে সহায়তা করতে প্রস্তুত। সত্য বের হয়ে আসবে- ইনশাআল্লাহ।
 
বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড ৫৭ জন সেনা অফিসার সহ ৭৩ জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিল তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা জাস্টিস পায়। আমি যেকোন তদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status