|
হামলার শিকার দিতিকন্যা লামিয়া, ‘ভেঙেছে’ পা
নতুন সময় প্রতিবেদক
|
![]() হামলার শিকার দিতিকন্যা লামিয়া, ‘ভেঙেছে’ পা আজ বেলা তিনটার দিকে তিনি ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন। সে সময় দেখা যায়, তাঁর গাড়ির সামনে বেশ কিছু মানুষ। গাড়ির সামনের কাঁচ ভাঙা। এসময় ভেতরে বসা ছিলেন লামিয়া। তিনি তাঁর ডান পা দেখিয়ে বলেন, তার পা ভেঙে ফেলেছে ওরা। সেসময় তাঁর পা বেশ বাজেভাবে ফুলে থাকতে দেখা যায়। লামিয়া বলেন, ‘আমার বাবা ও মা মারা গেছেন অনেকদিন হলো। এরপর একেবারেই একটা হয়ে পড়েছি। এ সুযোগে জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফিরেছি।’ ওটিটিতে দেখা যাচ্ছে ‘শ্যামাকাব্য’ওটিটিতে দেখা যাচ্ছে ‘শ্যামাকাব্য’ এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই? বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
