|
১০ বছর ধরে কেবল ১ বেলা খাবার খান শামি
নতুন সময় ডেস্ক
|
![]() ১০ বছর ধরে কেবল ১ বেলা খাবার খান শামি বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞটা চালিয়েছেন বলতে গেলে একা হাতেই। পাকিস্তানের বিপক্ষে আগামীকালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও এই পেসারের দিকেই তাকিয়ে থাকবে গৌতম গম্ভীরের দল। ইনজুরি থেকে ফিরে বেঙ্গালুরুতে অবস্থিত এনসিএ-তে বড় সময় পার করেছেন। কাজ করেছেন ফিটনেস নিয়ে। আর সেটার সুফলও পাচ্ছেন দারুণভাবে। বাংলাদেশের পক্ষে ম্যাচের পর সাবেক ভারতীয় পেসার নভোজিৎ সিং সিধুর সঙ্গে আলাপকালে জানিয়েছেন নিজের ফিটনেস এবং এনসিএ-তে পুনর্বাসনে থাকার সময়ে ডায়েটের কথা। স্টার স্পোর্টসের ক্যামেরার সামনে শামি জানালেন বিষ্ময়কর এক তথ্য। নিজেকে ফিট রাখতে প্রায় ১০ বছর ধরে কেবল ১ বেলা খাবার খাচ্ছেন এই পেসার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
