ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শামীম-তানিয়ার ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 February, 2025, 2:07 PM

শামীম-তানিয়ার ছবি ভাইরাল

শামীম-তানিয়ার ছবি ভাইরাল

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টির বিয়ের বিয়ের গুঞ্জনে ব্যস্ত নেটিজেনরা। সম্প্রতি দুজনের একটি ভাইরাল ছবি গুঞ্জনকে উষ্কে দিয়েছে। ছবিটিতে শামীম ও বৃষ্টি বিয়ের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শামীম একটি ফেসবুকে ছবিটিপোস্ট করেছেন। এরপর থেকে বাতাসে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবরটি।

শামীম তার পোস্টে কোনো ক্যাপশন না থাকায় অনেকেই ধরে নেন, এ দুই তারকা বিয়ে করেছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন। তবে বিয়ের খবর দ্রুত ভাইরাল হতে শুরু করলে সে পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানান শামীম।

তিনি বলেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস। অভিনয় ক্যারিয়ারে একসঙ্গে জুটি গড়ে অসংখ্য নাটকে কাজ করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের ভালো বন্ধু। 

অনেকদিন থেকেই অভিনেত্রী অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শামীমের। অন্যদিকে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তানিয়া বৃষ্টির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status