|
‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’
নতুন সময় ডেস্ক
|
![]() ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’ সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের পারফর্মেন্সে বিরক্ত শবনম ফারিয়া। যা তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস দেখেই বুঝা যায়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ফারিয়া লিখেছেন, ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুই কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি! এটা কোনো ফানি স্ট্যাটাস না! অনেক দুঃখের স্ট্যাটাস।’ ফারিয়া অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এছাড়া সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি টিম টাইগার্স। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
