ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
লোহাগাড়ায় আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 7:22 PM

লোহাগাড়ায় আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী আটক

লোহাগাড়ায় আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

১০ ফ্রেব্রুয়ারী সোমবার বিকেল ৩টায় তাকে সদর উপজেলার জমিদার পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

খোরশেদ আলম চৌধুরী উপজেলা সদর লোহাগাড়া ইউনিয়নের জমিদার পাড়ার মৃত বেলায়ত চৌধুরীর ছেলে এবং তিনি সাবেক লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান ছিলেন।

জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ, বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টিসহ  হামলার ঘটনায় তিনটি মামলার এজাহার ভুক্ত আসামি, এদিকে আরেক এজাহার ভুক্ত আসামী লোহাগাড়া ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরাফাত হোসেনকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- আটক আসামী তিনটি মামলার আসামী, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করি, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status