ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 7:20 PM

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান

রাঙ্গামাটির রাজস্থলী  উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের শিল ছড়ি খিয়াং পাড়ায়  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে  উপজেলা ছাত্রদলের  পক্ষ থেকে  সহায়তা এবং আর্থিক অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) দুপুর  ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়।

এর আগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল  ইসলাম রনি। 
এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি বলেন, ক্ষতিগ্রস্তদের আরো 
সহায়তা করা হবে। যাতে তারা তাদের ক্ষতি কাটিয়ে পুনরায় স্বাভল্মভী হতে  পারেন।সহায়তা প্রদান কালে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন, গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর,  ঘিলাছড়ি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বেলাল,  গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেদু মারমা, উপজেলা ছাত্রদলের সদস্য সুজন,  কলেজ ছাত্রনেতা বাবুন সহ  আরো অনেকে।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারী রাত ১ টার সময়  অগ্নিকান্ডের  তিনটি বসতঘর পুড়ে যায়।

ছবি ক্যাপসন, রাজস্থলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status