ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বুমরাকে নিয়ে বিপদে পড়েছে ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 10:18 AM

বুমরাকে নিয়ে বিপদে পড়েছে ভারত

বুমরাকে নিয়ে বিপদে পড়েছে ভারত

চ্যাম্পিয়নস ট্রফিতে যশপ্রীত বুমরা থাকছেন কি থাকছেন না? সেই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে আজ। আইসিসির কাছে দলগুলোর চূড়ান্ত দল দেওয়ার শেষ দিন আজ। কিন্তু এখনো চোটের কারণে বুমরাকে নিয়ে অনিশ্চয়তায় ভুগছে বিসিসিআই। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সম্প্রতি বুমরার পিঠের স্ক্যান করানো হয়েছে। বিসিসিআইয়ের চিকিৎসক দলের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করবে নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বুমরাকে অবশ্য প্রাথমিকভাবে দলে রেখে দিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। ইতিমধ্যে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষ চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরা না থাকলে কী হবে? সে ক্ষেত্রে কপাল খুলতে পারে আরেক পেসার হর্ষিত রানার।
১২ ফেব্রুয়ারি হবে সিরিজের শেষ ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচে আহমেদাবাদে খেলার কথা ছিল বুমরার। ১৮ জানুয়ারিতে দল ঘোষণার দল এই কথা বলেছিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে আহমেদাবাদে না গিয়ে বুমরা গেছেন বেঙ্গালুরুতে পরীক্ষা করাতে। বুমরার না থাকার প্রশ্ন জোরালো হচ্ছে এই কারণে।

এ ছাড়া জানুয়ারির শুরুতে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে চোট পাওয়া বুমরা এরপর বোলিং করেননি। ক্রিকইনফো জানিয়েছে, পিঠে এখনো বুমরার ব্যথা আছে। যা থেকে সেরে উঠতে বুমরার পাঁচ সপ্তাহ সময় লাগবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরা না থাকলে কী হবে? সে ক্ষেত্রে কপাল খুলতে পারে আরেক পেসার হর্ষিত রানার। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচে খেলেছেন তিনি।

তবে টুর্নামেন্টের শেষের দিকে বুমরাকে পাওয়ার সম্ভাবনা থাকলে তাঁকে দলে রেখে দিতে পারে ভারত। চাইলে দলে পরেও পরিবর্তন করতে পারবে তারা। তবে তখন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে।

ভারতের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে, ২০ জানুয়ারি দুবাইয়ে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষেও ভারতের ম্যাচ হবে দুবাইয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status