ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে র‌্যাব
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Monday, 10 February, 2025, 7:25 PM

ময়মনসিংহে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে র‌্যাব

ময়মনসিংহে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে র‌্যাব

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাঙ্গের কান্দা এলাকা থেকে র‌্যাবের একটি আভিযানিক দল বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- ওই এলাকায় ভারত থেকে চোরাই পথে আনা জিরা ও অন্যান্য পণ্য বিক্রির উদ্দেশে মজুদ করা হয়েছে। পরে র‌্যাবের একটি আভিযানিক দল হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হাবিবুরসহ আরও ২-৩ জন পালিয়ে যায়। পরে অভিযানে হাবিবুরের বসতঘরের বিভিন্ন কক্ষ থেকে ৩৭২০ কেজি ভারতীয় জিরা, ২১ হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
র‌্যাব-১৪-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, দীর্ঘদিন ধরে এসব পণ্য চোরাই পথে এনে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে মজুদ করা হচ্ছিল। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এ তথ্য নিশ্চিত হয়েছেন।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status