ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মীর আলেয়া পারভীন, ঘাটাইল
প্রকাশ: Monday, 10 February, 2025, 7:24 PM

দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গ্রেট হার্ট হাই স্কুলে দুই দিনব্যাপী তারণ্যর উৎসব পালন করেছে স্কুলের শিক্ষার্থীরা। ৭,৮ ফেব্রুয়ারী শনিবার ও রবিবার সারাদিন ব্যাপি জামকালো আয়োজনের মধ্যে দিয়ে হাই স্কুল খেলার মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন পিঠা ও শীতকালীন সবজি সহ নানা প্রদর্শনী স্টল প্রদর্শিত হয়েছে। দুই দিন ব্যাপি অনুষ্ঠানে মোট ১৫ টি খেলায় স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছে। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন গ্রেট  হার্ড হাই স্কুলের পরিচালক ইয়ামিন হাসান, বক্তব্য প্রদান করেন পোড়াবাড়ি দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান খান, এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল বাজার বনিক সমিতির সাবেক সহ-সভাপতি মুনছুর আহম্মেদ, গ্রেট হার্ট হাই স্কুলের সম্মানিত সদস্য গোলাম মোস্তফা, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status