ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন গাজীপুরে গ্রেফতার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 10 February, 2025, 7:08 PM

সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন গাজীপুরে গ্রেফতার

সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন গাজীপুরে গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হওয়া চয়ন ইসলাম। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার পর ওই বহুতল বাড়িটি ঘেরাও করে পুলিশ। পরে বাড়িটির  একটি ফ্ল্যাট থেকে আওয়ামিলীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িটিতে আরো অপরাধী বা মামলার আসামী থাকতে পারে এমন সন্দেহে ফের অভিযান শুরু করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status