ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রস্তুত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন, থাকছে ১০০’র বেশি সুপারিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 February, 2025, 8:10 PM

প্রস্তুত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন, থাকছে ১০০’র বেশি সুপারিশ

প্রস্তুত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন, থাকছে ১০০’র বেশি সুপারিশ

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, আমরা প্রধান উপদেষ্টার অফিসে যাবো। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেয়া হবে। প্রতিবেদনে ১০০-র বেশি সুপারিশ থাকবে।

মুয়ীদ চৌধুরী বলেন, আমরা যে সুপারিশ করছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব। অসম্ভব কিছু হলে তো সেগুলো সুপারিশ করতাম না। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না সেটা তো এখন সরকার বুঝবে। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, প্রতিবেদন জমা দেয়ার পর সেটি হবে পাবলিক ডকুমেন্ট। ওয়েবসাইটে দেয়া হবে, সবাই জানবেন। জমা দেয়ার পরে সবাই জানুক এতে ভুল বোঝাবুঝির অসুবিধা থাকে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status