|
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক ডজন কর্মকর্তাকে বরখাস্ত
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক ডজন কর্মকর্তাকে বরখাস্ত এ ছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রতিপালন না করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে ছুটিকালীন সময়ে তারা পূর্ণ বেতন ও অন্য সুবিধা পেতে থাকবেন। যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা। এটি ২০২৩ সালে ৬৮ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করেছে। ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে মনে করা হচ্ছে, যার একটি সামরিক বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের বিষয়ে। এ ছাড়া কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে যেসব সেনা সদস্যকে বাদ দেয়া হয়েছিল, তাদেরকে পুনর্বহালের বিষয়েও একটি আদেশে স্বাক্ষর করবেন তিনি। ট্রাম্প ব্যাপকভাবে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলার পর রবিবার অন্তত এক হাজার অভিবাসীকে আটক করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
