ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
গাজীপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি প্রদান
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 27 January, 2025, 7:37 PM

গাজীপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

গাজীপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

গাজীপুরের শতবর্ষী পুরনো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কচি-কাঁচা একাডেমি, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ এবং নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়কে ঘিরে আব্দুর রহমান-সিরাজ গংদের ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে সরকারের সহযোগিতা চেয়ে স্মারকলিপি পেশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

সোমবার (২৭ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন প্রতিবাদী সংশ্লীষ্টরা। শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করে আসছে। এসব ষড়যন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে।

শিক্ষক-কর্মচারীরা দাবি করেন, ষড়যন্ত্রকারী গোষ্ঠী নানা মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম নষ্টের চেষ্টা চালাচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে এবং শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে সরকারের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে তারা উল্লেখ করেন স্বারকলিপিতে।

স্মারকলিপিতে জেলা প্রশাসকের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে প্রতিষ্ঠানগুলো তাদের ঐতিহ্য বজায় রেখে শিক্ষার মানোন্নয়নে কাজ চালিয়ে যেতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status