|
কবে অবসর নেবেন, জানালেন রাশমিকা
নতুন সময় ডেস্ক
|
![]() কবে অবসর নেবেন, জানালেন রাশমিকা অনুষ্ঠানে এক বক্তৃতায় রাশমিকা বলেন,‘ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।’ ‘ছাবা’ ছবিতে রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ছবিটির ট্রেলার ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকরা এই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছবিটি ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
