ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 January, 2025, 12:33 PM
সর্বশেষ আপডেট: Saturday, 25 January, 2025, 12:37 PM

সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি

সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি

দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৩ মিনিটের দিকে কেঁপে ওঠে চারপাশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ সঙ্গে সেঙ্গ ফেসবুকে প্রতিক্রিয়াও জানান।চিত্রনায়িকা পরীমণিও ভূমিকম্প নিয়ে পোস্ট দেন ফেসবুকে।

সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি

সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি


তিনি লিখেছেন, আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল (অনুভব হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভার্টিগো রোগে আক্রান্ত পরীমণি। ভার্টিগো রোগের সমস্যা হলো, মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। মাঝে মধ্যেই এ রোগের চিকিৎসা নিতে হাসপাতালে ছুটতে হয় তাকে।

পরীমণির ভূমিকম্পের সেই পোস্টে তার সুস্থতা কামনা করেন ভক্ত-অনুরাগীরা। সেইসঙ্গে নিরাপদে থাকার আহ্বানও জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status