|
রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য সম্মেলন
মো. বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য সম্মেলন শুক্রবার দুপুরে রাঙ্গাবালী সরকারি কলেজ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিডি ক্লিনের সঙ্গে নিয়োজিত শতাধিক সদস্য অংশ নেন। শুরুতেই পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সদস্যরা শপথবাক্য পাঠ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ করছে বিডি ক্লিন। রাঙ্গাবালীসহ সারাদেশে নিরলসভাবে অপরিচ্ছন্নতা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন সবুজ-শ্যামল সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে সেচ্ছাসেবী সংগঠনের এই সদস্যরা। তাদের এই কাজ অন্যদের মধ্যে অনুপ্রেরণা জোগাচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
