|
ঢাকায় বিয়ের দাওয়াতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক
নতুন সময় ডেস্ক
|
![]() ঢাকায় বিয়ের দাওয়াতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের দাবি, আদনান জুলাই মাসে আন্দোলনে হামলার সঙ্গে জড়িত ছিলেন। তার মোবাইল ফোন থেকে শিক্ষার্থীদের ওপর হামলার আলামত এবং গুজব ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। আন্দোলনের সময় গুলির ঘটনারও সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আটকের খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আদনানকে তাদের হেফাজতে নেন। তবে এ বিষয়ে ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। এদিকে আদনানের পরিবারের এক সদস্য দাবি করেছেন, আবুল হাসনাত আদনান কোমরের ব্যথা-জনিত সমস্যায় ভুগছেন এবং জুলাই মাসে ঢাকায় অবস্থান করলেও কোনো হামলার সঙ্গে জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে নোয়াখালীতেও কোনো অভিযোগ নেই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
