|
'নবাব ফয়জুন্নেছাই নারী শিক্ষার অগ্রদূত'
নতুন সময় প্রতিবেদক
|
![]() 'নবাব ফয়জুন্নেছাই নারী শিক্ষার অগ্রদূত' 'নবাব ফয়জুন্নেছা চৌধুরানী: জীবন, কর্ম ও উত্তরসুরীদের কথা' শীর্ষক এক সেমিনারে ২২ জানুয়ারী ২০২৫ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। সেমিনার ও আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাব ফয়জুন্নেচ্ছা চৌধুরানী গবেষক ড.এস.এম ইলিয়াছ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেচ্ছা জমিদার বাড়ি জাদুঘরের সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক এম.এস দোহা এবং আরফাতুননেছা ওয়াকফ এস্টেট –এর সভাপতি ফজলে রহমান চৌধুরী আয়াজ। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ ফরহাদ সিদ্দিক। বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের উপ কীপার সাইদ সামসুল করিম, অনুষ্ঠানটি সঞ্চালনা জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসী। আলোচানায় বক্তারা লাকসাম পশ্চিমগাঁওে নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর গ্যালারীকে নিদর্সন সমৃদ্ধ করতে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা নবাব ফয়জুন্নেছার স্মৃতিবিজড়িত নিদর্শন সমূহ সরবরাহের মাধ্যমে জাদুঘরের গ্যালারিকে সমৃদ্ধ করণে সবার সহযোগিতা কামনা করেন। সেইসাথে উদ্বোধনের প্রতীক্ষায় থাকা আরো ২শতাধিক নিদর্শন সমৃদ্ধ গ্যালারী ও রেস্ট হাউজ সাংস্কৃতি উপদেষ্টার উপস্থিতিতে উদ্বোধনের আহ্বান জানান।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
