|
শীত ফ্যাশনে উষ্ণতা ছড়ালেন তানজিন তিশা
নতুন সময় ডেস্ক
|
![]() শীত ফ্যাশনে উষ্ণতা ছড়ালেন তানজিন তিশা ব্লেজারের লুক ![]() শীত ফ্যাশনে উষ্ণতা ছড়ালেন তানজিন তিশা কালো টপ আর হাইওয়েস্ট বটমের সঙ্গে বিশেষভাবে নজর কাড়ছে অভিনেত্রীর লাল ব্লেজার। জুয়েলারি হিসেবে সঙ্গে পরেছেন সাদা পাথরের স্টেটমেন্ট নেকপিস। হাতে শোভা পাচ্ছে আংটি। দেশের সুপরিচিত সৌন্দর্যসদন গ্ল্যাম মেকওভার বিডি থেকে ন্যুড মেকআপে সেজেছেন তিনি। গ্ল্যামারাস এই সাজের সঙ্গে ছেড়ে রাখা হালকা কার্ল চুলে বেশ স্টাইলিশ লাগছে তাঁকে। ![]() শীত ফ্যাশনে উষ্ণতা ছড়ালেন তানজিন তিশা ফো-ফারের জ্যাকেট লুক এই লুকে অভিনেত্রীকে বেশ স্টাইলিশ লাগছে। টপ আর কালো বটমের সঙ্গে বিশেষভাবে আকর্ষণ কাড়ছে লেয়ার করা কালো জ্যাকেটটি। খুব সুন্দর একটা ফো–ফারের জ্যাকেট পরেছেন তিনি। সঙ্গে কালো ফ্রেমের চশমা আর রেড লিপস বাড়িয়েছে ভিন্ন আবেদন। কানে পরেছেন হুপ দুল আর স্টাড। নেকপিসটাও বেশ সিম্পল আর সুন্দর। সবশেষে ছেড়ে রাখা চুলে অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন। ![]() শীত ফ্যাশনে উষ্ণতা ছড়ালেন তানজিন তিশা কালো গাউনে পার্টি লুক কাটআউট আর সাইড স্লিট প্যাটার্নের কালো গাউন পরেছেন তিশা এই লুকে। সঙ্গে ম্যাচিং হাই হিল নজর কাড়ছে। জুয়েলারি হিসেবে বেছে নিয়েছেন গোল্ডেন হুপ দুল আর হাতে পরেছেন ঘড়ি। মেকআপে প্রাধান্য পেয়েছে ডার্ক লিপ কালার, আইশ্যাডো ও কালো আইলাইনার। এ সময় পার্টি লুকের সঙ্গে অভিনেত্রীর এই সাজপোশাক একদম মানানসই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
