ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 July, 2026, 3:35 PM

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দে সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি ছিল লামিন ইয়ামাল ও তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোসের উদযাপন। শিরোপা জয়ের পর ইনস্টাগ্রামে ইয়ামালকে উদ্দেশ করে ভালোবাসায় ভরা একটি বার্তা দিয়েছেন ইনেস।ছবিতে দেখা যায়, পুরস্কার বিতরণী মঞ্চের সিঁড়িতে পাশাপাশি বসে আছেন ইয়ামাল ও ইনেস। ইনেসের হাতে বিশ্বকাপ ট্রফি, আর কালো সানগ্লাস পরা ইয়ামাল স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।মেটলাইফ স্টেডিয়ামে ট্রফি হাতে ইয়ামালের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে ইনেস লিখেছেন, ‘তুমি পেরেছ। অভিনন্দন, আমার ভালোবাসা। তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।’বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবল সেনসেশন লামিন ইয়ামাল যেমন মাঠে ডিফেন্ডারদের বোকা বানাতে ওস্তাদ, তেমনি মাঠের বাইরের জীবন নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন ও নতুন সম্পর্কের গুঞ্জন ঘিরে ফুটবল বিশ্বে বেশ চর্চা চলছে। এর আগে আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও, বর্তমানে স্প্যানিশ সোশ্যাল মিডিয়া তারকা ইনেস গার্সিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। জানা গেছে, ইয়ামাল এখন ২১ বছর বয়সী স্প্যানিশ লাইফস্টাইল ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সঙ্গে সময় কাটাচ্ছেন। সেভিলের বাসিন্দা ইনেস গার্সিয়া টিকটক ও ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্টের মাধ্যমে তিনি তরুণদের মধ্যেও বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি গ্রিসে ছুটি কাটানোর সময় ইয়ামাল ও ইনেসকে একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে তাঁদের হাত ধরাধরি করে ঘুরতে দেখা যাওয়ার পর থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। এরপর বার্সেলোনার লা লিগা শিরোপা উদ্‌যাপনের অফিশিয়াল এন্ড-অফ-সিজন ডিনারেও ইনেসকে সঙ্গে নিয়ে হাজির হন ইয়ামাল। কাসানোভা বিচ ক্লাবে আয়োজিত সেই অনুষ্ঠানে দুজনেই কালো রঙের ম্যাচিং পোশাকে উপস্থিত হয়ে সবার নজর কাড়েন। এতদিন ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছিলেন ইনেস গার্সিয়া। তবে বার্সেলোনার এই তরুণ তারকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্প্যানিশ বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। ইনেস গার্সিয়ার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়, তাঁর ফ্যাশন সেন্স বেশ ট্রেন্ডি ও স্টাইলিশ। ওয়েস্টার্ন আউটফিট থেকে শুরু করে মিনিমাল গ্ল্যাম- সব ধরনের লুকেই আত্মবিশ্বাসী উপস্থিতিতে ধরা দেন এই ইনফ্লুয়েন্সার।

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

ব্যাকলেস কাউল-নেক ড্রেসের সঙ্গে ফিশটেইল বিনুনি করেছে ইনেস গার্সিয়া

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

সাদা রঙের ওয়ান-শোল্ডার ড্র্যাপড ক্রপ টপে গার্সিয়াকে দেখা যাচ্ছে একেবারে এলিগ্যান্ট  লুকে।

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

এই অল-ব্ল্যাক নাইট লুকে তিনি পরেছেন কালো লেস-ট্রিমড ক্যামিসোল টপের সঙ্গে ম্যাচিং কালো লেস ও ফ্লোরাল প্রিন্টের স্কার্ট

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

নেভি ব্লু রঙের স্ট্র্যাপলেস ড্রেসের সঙ্গে ম্যাচিং চোকার স্কার্ফের স্টাইলিশ জুটিতে ইনেস গার্সিয়াকে ভীষণ আকর্ষণীয় লাগছে

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

সুইমিং পুলের ব্যাকগ্রাউন্ডে রাজকীয় রিসোর্ট লুকে  ইনেস গার্সিয়া। বোট-নেক রুশড ড্র্যাপড ড্রেসের সঙ্গে আকর্ষণ কাড়ছে সিলভার হেডপিসটি ।

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

চকলেট ব্রাউন  ডিপ প্লাঞ্জিং হল্টার-নেক ড্রেসে আবেদন কাড়ছেন এই স্প্যানিশ সুন্দরী

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

সাদা স্ট্র্যাপলেস টিউব টপের সঙ্গে ম্যাচিং সিকুইন লেস র‍্যাপ স্কার্টের এই পোশাকে স্টাইলিশ লাগছে তাঁকে ।

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

লকা ডটের ট্র্যাডিশনাল আউটফিটে ইনেস গার্সিয়া। ক্ল্যাসিক প্যাটার্নের এই সাজে ঐতিহ্যবাহী আবহের সঙ্গে মিশে ছিল আধুনিক ফ্যাশনের ছোঁয়া
‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

ওভারসাইজড লং শার্টের সঙ্গে কানে সোনালি হুপ ইয়াররিংস এবং পায়ে শোভা পাচ্ছে আরামদায়ক উলের মোজা। একদম নিজের মুডেই ফ্রেমবন্দি হয়েছেন তারকা

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

নীল  স্ট্র্যাপলেস মিনি ড্রেসে গার্সিয়া ধরা দিয়েছেন গ্ল্যামারাস লুকে।

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

কালো ও সাদা কম্বিনেশনের হল্টার-নেক কাট-আউট গাউনের এই লুক থেকে যেন চোখ সরানো যাচ্ছে না

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

সামার-ফ্রেন্ডলি ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন ইনেস গার্সিয়া। ওভারসাইজড সাদা শার্টের সঙ্গে তিনি পরেছেন ডাবল-লেয়ারের সোনালি মেটালিক চেইন। আর কানে থাকা বড় মেটালিক হুপ ইয়াররিংস পুরো সাজে যোগ করেছে ট্রেন্ডি টাচ ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status