|
কুয়েতে মানব পাচার ও জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
![]() কুয়েতে মানব পাচার ও জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, জননিরাপত্তা বাড়ানো এবং সব ধরনের জালিয়াতির বিরুদ্ধে লড়াইয়ে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অভিযানটি চালানো হয়। এসময় তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন মানব পাচারের সঙ্গে জড়িত এবং একজন স্ট্যাম্প জালিয়াতির সঙ্গে জড়িত। কর্তৃপক্ষ জানায়, মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা কুয়েতে একজন কর্মী আনতে এক হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ কুয়েতি দিনার নিতেন। গ্রেপ্তার অপর ব্যক্তিকে সরকারের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
