ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
একসঙ্গে তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 January, 2025, 10:43 PM

একসঙ্গে তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি

একসঙ্গে তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি

একসঙ্গে ওএসডি হলেন তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তারা হলেন- যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার কামাল হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ।

রোববার (১৯ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ জানয়ারি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক খোন্দকার কামাল হাসান। সে হিসেবে যোগদানের ১৬ দিনের মাথায় তাকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হলো। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ থাকাকালে গত বছর ২৪ অক্টোবর অধ্যাপক খোন্দকার কামাল হাসান আরও একবার ওএসডি হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে থাকার অভিযোগ রয়েছে।

একই দিন যোগদান করেছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম। তাকেও ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। এছাড়া ২০২৩ সালের ৬ জুন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ। তাদের তিনজনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status