ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
মাধবপুরে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি হাতে আটক ২
আনিসুর রহমান , মাধবপুর
প্রকাশ: Sunday, 19 January, 2025, 8:41 PM

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি হাতে আটক ২

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি হাতে আটক ২

হবিগঞ্জের মাধবপুরে হরষপুর বিজিবি টহলদল সোয়াবই থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। 
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল কুমিল্লা জেলার মানোয়ারগঞ্জ থানার খিলা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে  মোঃ কামাল হোসেন (৩৫) এবং নারায়ণগঞ্জ জেলার কাঁচ পুর থানার কাঁচ পুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে  মোঃ জীবন (২২)। বিজিবির  জিজ্ঞাসাবাদে আটককৃতরা  জানায় , তারা আনুমানিক ০৮ মাস পূর্বে টেইলরের কাজের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের তামিলনাড়ুতে গমন করে। ভারতীয় মানব পাচারকারীর দালালের সহযোগিতায় টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরত আসার সময় রোববার সকালে ২৫ বিজিবি ব্যাটালিয়নের হরষপুর বিওপির টহল দলের নিকট ধৃত হয়। তাদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ০২টি, বাংলাদেশী নগদ ৪ হাজার ৬শ টাকা পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মোবাইল ফোন এবং টাকাসহ মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃকর্নেল ফারাহ মোঃ ইমতিয়াজ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান,সীমান্তে বিজিবি চোরালচালান, মানব পাচার রোধ সহ যো কোন অপরাধ নিয়ন্ত্রণে  সতর্ক রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status