ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে টি - টেন ক্রিকেট
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Sunday, 19 January, 2025, 5:57 PM

পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে টি - টেন ক্রিকেট

পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে টি - টেন ক্রিকেট

রোজপুর জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে টি- টেন ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে।

এ টুর্নামেন্টে দুটি গ্রুপে আটটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল ক্যাপ এলিভেন, পিরোজপুর সিক্সার, পিরোজপুর সার্ক, পিরোজপুর ইউয়্যুথ রেঞ্জার, রয়েল চ্যালেঞ্জার্স বিরাজপুর, ইউনাইটেড, পিরোজপুর টাইগার্স, পিরোজপুর গ্লাডিয়েটর । 

রবিবার(১৯ জানুয়ারী)  পিরোজপুর জেলা স্টেডিয়ামে সকাল ১০ টায় ক্যাপ এলিভেন ও রয়েল চ্যালেঞ্জার্স পিরোজপুর উদ্বোধনী ম্যাচে অংশ নেয়।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় অংশগ্রহণকারী সব দলের প্রতি শুভকামনা জানিয়েছেন এবং সবাইকে মাঠে এসে খেলা উপভোগের আহবান জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status