ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
পিরোজপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জালিস মাহমুদ , পি‌রোজপুর
প্রকাশ: Sunday, 19 January, 2025, 5:56 PM

পিরোজপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল কবির লীনসহ পিরোজপুর জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নয়নের মনি। তিনি ছিলেন জনমানুষের নেতা। তিনি সাধারণ মানুষের জন্য নিজে খাল কেটেছেন। তার আদর্শ নিয়ে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে। কিন্তু অতীতে কি করেছেন তার দোহাই দিয়ে এখন অপকর্ম করে এই দলে থাকার সুযোগ নাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status