ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2025, 2:03 PM

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।
 
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সীমান্তের ৩৮০ নম্বর পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল বাংলাদেশি নাগরিক আলিমুল রহমান (৪৫)। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৫২ নম্বর বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যান।
 
এ ঘটনার পর ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পরবর্তীতে বুধবার (১৫ জানুয়ারি) সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ।
 
বিভিন্ন সূত্রে জানা গেছে, আটক আলিমুল রহমান একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি খুলনা জেলার বাসিন্দা। তার বাবার নাম ডা. রহমান। আটক আলিমুল রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭তম কোর্সের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
 
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ থেকে নয়, ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ। এ বিষয়ে পতাকা বৈঠক হয়েছে। তাকে ফেরতের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status