|
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ মঙ্গলবার (১৪ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
