|
তাপমাত্রা আবারও কমার আভাস
নতুন সময় ডেস্ক
|
![]() তাপমাত্রা আবারও কমার আভাস সোমবার (১৩ জানুয়ারি) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা কমতে পারে। এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর জেলায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী চার দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
