|
বাঁশঝাড়ের মাথায় উঠে পড়লেন গৃহবধূ, ৯৯৯ কলে উদ্ধার
নতুন সময় ডেস্ক
|
![]() বাঁশঝাড়ের মাথায় উঠে পড়লেন গৃহবধূ, ৯৯৯ কলে উদ্ধার শুক্রবার (১০ জানুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পরিবার। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ি থেকে হঠাৎ ওই গৃহবধূ নিখোঁজ হন। তাঁর স্বামীসহ স্বজনেরা তাঁকে খুঁজতে থাকেন। বাড়ির পাশে একটি মসজিদের পাশে বিশাল বাঁশঝাড়ের ওপর দাঁড়িয়ে ওই নারীকে চিৎকার করতে দেখেন স্থানীয় লোকজন। তখন স্বজন ও স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাঁকে বাঁশঝাড় থেকে নামাতে পারেননি। এরপর কল করা হয় ৯৯৯ নম্বরে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই থেকে তিন ঘণ্টার প্রচেষ্টায় ওই নারীকে বাঁশঝাড়ের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনেন। ওই গ্রামের মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলেন, নিখোঁজের পর হঠাৎ বাঁশঝাড়ের ওপর থেকে ওই নারীর অট্টহাসি ও চিৎকার শুনতে পান তাঁরা। বহু চেষ্টা করেও নামাতে না পারায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। হালুয়াঘাট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ ফায়ার ফাইটার হারুণ অর রশিদ বলেন, বাঁশঝাড়ের ৫০ থেকে ৬০ ফুট উঁচুতে ওই নারী উঠে বসে ছিলেন। বাঁশঝাড়টি বাতাসে দুলছিল। যেকোনো সময় ওই নারী পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারত। পরে কৌশল করে বাঁশে দড়ি বেঁধে ওপরে উঠে ওই নারীকে নামিয়ে আনা হয়। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে ফায়ার সার্ভিস ওই নারীকে নিরাপদে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
