ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 January, 2025, 3:30 PM
সর্বশেষ আপডেট: Sunday, 12 January, 2025, 3:36 PM

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আগামী ১ মার্চ থেকে চলতি বছরের পবিত্র রমজান মাস ও ৩০ অথবা ৩১ মার্চ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পালিত হতে পারে।

রোববার (১২ জানুয়ারি) আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজের।
তিনি বলেন, আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ, আর মাত্র সাত সপ্তাহ পর শুরু পবিত্র রমজান। এবারের রমজান মাসটি যদি ২৯ দিনে হলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। আর ৩০ দিনে হলে ৩১ মার্চ ঈদ হবে।

উল্লেখ্য, রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। আর জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়। ইসলাম ধর্মের পবিত্রতম মাস রমজান। রহমত, বরকত ও মাগফিরাতের এই মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন। এরপর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status