ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইনজীবীকে হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 January, 2025, 2:57 PM

আইনজীবীকে হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আইনজীবীকে হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন অ্যাডভোকেট নুপুর আখতারকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে এ আবেদন করেন। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।
 
আবেদনে উল্লেখযোগ্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, আনিসুল হক, মোহাম্মদ এ আরাফাত, ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, মাইনুল হোসেন খান নিখিল, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার।
 
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতার মিছিলে ভুক্তভোগী নুপুর আখতার অংশ নেন। এসময় হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার বাম হাতে ও মাথায় গুলি লাগে। এতে তিনি গুরুতর জখম হন। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না করে ফেরত যেতে হয়। পরবর্তী সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মাথার এক্স-রে করেন। পরে চিকিৎসক রিপোর্ট দেখে তাকে অপারেশন করতে বলেন। গত ১৭ ডিসেম্বর অপারেশন করে তার মাথা থেকে গুলির বিচ্ছিন্ন অংশ বের করা হয়।
 
আদালতে উপস্থিত ছিলেন বাদীর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও ভুক্তোভোগী আইনজীবী নুপুর আখতার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status