|
বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১ রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ওই ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে দুপক্ষের মধ্যে বিরোধ থেকে তর্কাতর্কির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রোববার বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ নেতাকর্মী। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম বলেছেন, এ ঘটনা অনাকাঙ্খিত। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টামূলক শাস্তি দাবি করছি। তাড়াইল থানার ওসি সোহেল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
