ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কাঁচপুরে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Saturday, 11 January, 2025, 5:35 PM

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কাঁচপুরে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কাঁচপুরে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সোনারগাঁওয়ের কাঁচপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন। 

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় কাঁচপুর হাইওয়ে থানার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল, চাঁদাবাজী, বিশৃঙ্খলা, অবৈধ দখল সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার ড. আ.ক.ম আকতারুজ্জামান বলেন, "চাঁদাবাজী, অনিয়ম ও দূর্ণীতির ব্যাপারে হাইওয়ে আপোষহীন। সুস্পষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে আপনারা আমাদের কে সহযোগিতা করবেন। শিমরাইল, কাঁচপুর ও ভুলতা হাইওয়ে থানার আওতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ আরো সক্রিয় ভূমিকা পালন করবে। 

মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার সীমা রানী সরকার, কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ কাজী ওয়াহেদ মোর্শেদ, ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ আলী আশরাফ, শীমরাইল আবু নাঈম সিদ্দিক, ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার সাংবাদিক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status