|
জম্মু ও কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() জম্মু ও কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৈরী আবহাওয়ায় দৃষ্টিসীমা কমে আসায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি পিছলে গিরিখাতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত সৈন্যদের অবিলম্বে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। সহায়তা প্রদানের জন্য নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনী। সেনাবাহিনী আরও জানায়, দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনায় তিন সাহসী সেনা প্রাণ হারিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় সেনাবাহিনী। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর কাশ্মীরের পুঞ্জের কাছে সেনাবাহিনীর গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে ৫ ভারতীয় সেনার মৃত্যু হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
