ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাজিপুরে কনকচাঁপার মতবিনিময়
নাবিউর রহমান (চয়ন)
প্রকাশ: Saturday, 4 January, 2025, 12:39 AM

কাজিপুরে কনকচাঁপার মতবিনিময়

কাজিপুরে কনকচাঁপার মতবিনিময়

সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। 

শুক্রবার সকালে উপজেলার সোনামুখী বাজারে প্রথম মতবিনিময় করেন তিনি। পরে নিজ ইউনিয়ন মাইজবাড়ির ঢেকুরিয়া বাজারে মতবিনিময় করেন কনকচাঁপা। 

এসময় ব্যাটারীচালিত ইজিবাইকের ওপর দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, 'সত্যি বলতে মাইজবাড়িতে আমার কোন বাড়ি নাই। কারো যদি ভিটাবাড়ি না থাকে সেটা কি তার অপরাধ? আমি বিশ্বাস করি মাইজবাড়ির প্রত্যেকটি বাড়িই আমার বাড়ি। সারা কাজীপুরই আমার বাড়ি। আর যদি দরকার হয় আমি একটা বাড়ি করবো।'

তিনি আরও বলেন, 'আমি কাজিপুরের মেয়ে এর মধ্যে কোন মিথ্যা নেই। আমি যেন আপনাদের পাশে থেকে ভালোবাসার প্রতিদান দিতে পারি। আপনাদের জীবন শান্তিময়-সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারি সেই জন্য আমাকে কাজ করার সুযোগ দেন। আমি আপনাদের লোক আপনাদের ভালোবাসি।'

এরপর নেতাকর্মীর মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার মেঘাই ও আলমপুর হয়ে চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুরে কামরুল হাসান তরুর বাড়িতে যান। সেখানেও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কনকচাঁপা। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আব্দুল মালেক তরফদার স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচীব আশরাফুল আলম, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহিদ, ধুনট যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল, সমাজসেবক কামরুল হাসান তরু প্রমুখ। 

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সিরাজগঞ্জ -১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কনকচাঁপা। এবারও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status