ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভুরুঙ্গামারীতে ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
প্রকাশ: Saturday, 4 January, 2025, 12:37 AM

ভুরুঙ্গামারীতে ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার

ভুরুঙ্গামারীতে ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেফতার

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ১৮ বোতল ফেন্সিডিল সহ মকবুল হোসেন মন্ডল (৫০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী  থানা-পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারী) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার  রাতে মাদক কেনাবেচার একটি চক্র মাদক বিক্রির জন্য অবস্থান করছে জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাইকেরছড়া এলাকায় তাকে গ্রেফতার করা হয়। এ সময়  তার কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয় ।

ভুরুঙ্গামারী থানার ওসি ( তদন্ত)  নন্দ লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status