ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মধ্যরাতে কম্বল নিয়ে ছিন্নমুল মানুষের পাশে লাকসাম প্রেস ক্লাব
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Thursday, 2 January, 2025, 8:03 PM

মধ্যরাতে কম্বল নিয়ে ছিন্নমুল মানুষের পাশে লাকসাম প্রেস ক্লাব

মধ্যরাতে কম্বল নিয়ে ছিন্নমুল মানুষের পাশে লাকসাম প্রেস ক্লাব

তীব্র শীতে কাতর অসহায় ছিন্নমুল মানুষের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছে কুমিল্লার লাকসাম প্রেস ক্লাব। বুধবার গভীর রাতে রেলস্টেশনে থাকা বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট বদিউল আলম সুজন কার্যক্রম উদ্বোধন করার পর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ লাকসাম জংশনের প্লাটফরমে থাকা ছিন্নমুল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব ফারুক আল শারাহ, আহবায়ক কমিটির সদস্য চন্দন সাহা, সদস্য শাহ নুরুল
আলম, এম.এ জলিল, মোজাম্মেল হক আলম, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবদুল মালেক হিরণ, গোলাম মাহবুব সোবহানী রুবেল, দেলোয়ার হোসেন প্রমূখ।
কম্বল পেয়ে আবুল কালাম নামের এক বৃদ্ধ বলেন, আমার হাতিয়া বাড়ি। নদী ভাঙনে বাড়ি চলে গেছে। কয়েক বছর থেকে লাকসাম এলাকায় দিনে এদিক-ওদিক থাকি, আর রাতে স্টেশনে ঘুমাই। তীব্র শীতে খুব কষ্ট পাচ্ছি। আজ থেকে লাকসাম প্রেস ক্লাবের কম্বল গায়ে জড়িয়ে ঘুমাতে পারবো। শীতে কিছুটা হলেও স্বস্তি পাবো। রহিমা বেগম নামের এক ভিক্ষুক বলেন, কাপড় গায়ে দিয়ে ঘুমাইসি। কিন্তু শীত সহ্য করতে পারছিলাম না। আমাকে গায়ে কম্বল জড়িয়ে দিসে প্রেস ক্লাব। এখন থেকে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারমু। তিনি
এমন উদ্যোগের জন্য লাকসাম প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান। কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, শীতার্ত ছিন্নমুল মানুষের কথা বিবেচনায় নিয়ে লাকসাম প্রেস ক্লাবের কম্বল বিতরণের উদ্যোগ প্রশংসনীয়। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে খুবই
ভালো লাগছে। ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ডে লাকসাম প্রেস ক্লাব সুবিধাবঞ্চিত মানুষের থাকবে বলে আমি প্রত্যাশা করি। তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status