ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন - সভাপতি অহিদুল, সম্পাদক মান্নান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 January, 2025, 7:58 PM

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন - সভাপতি অহিদুল, সম্পাদক মান্নান

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন - সভাপতি অহিদুল, সম্পাদক মান্নান

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ২০২৫-২০২৬ মেয়াদে অহিদুল হক (যুগান্তর/ অবজারভার), সভাপতি ও আব্দুল মান্নান (ইত্তেফাক) সাধারণ সম্পাদক পদে পূনঃনির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব এ ফলাফল ঘোষণা করেন। 
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হাসানুল বান্না উজ্জল (আমার দেশ), যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী (মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডল (দেশ রুপান্তর),দপ্তর সম্পাদক সোহেল রানা (আমাদের সময়), প্রচার সম্পাদক ফারুক হোসেন আপন (আলোকিত বাংলাদেশ), সাহিত্য সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়াদিগন্ত), প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমার সংবাদ), তথ্য প্রযুক্তি সম্পাদক রাশেদুল ইসলাম রুবেল (বাংলাদেশের খবর), স্বাস্থ্য সম্পাদক সাইফুল ইসলাম (আলোকিত সকাল), সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আউয়াল কবিরাজ (খবর পত্র), ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন (সংগ্রাম), পাঠাগার ও সমাজসেবা সম্পাদক আসমত উল্লাহ (দৈনিক নতুন সময় ), ক্রীড়া সম্পাদক নুর আলম (জনদেশ), আইন বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাজন (এশিয়া বাণী) এবং কার্য্য নির্বাহী সদস্য একাব্বর আলী (চলনবিল প্রবাহ) ও শাওন ভূঁইয়া (আলোর দিগন্ত)। 

পরে নবনির্বাচিত পরিষদের পরিচিতি সভায় প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, নাটোর জেলা জামায়াতের এ্যসিন্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আলী আকবর, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এম লুৎফর রহমান, বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর-উল-হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, বড়াইগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী রবিউল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা রেজাউল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হোসাইন, বনপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মোল্লা, বড়াইগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনসহ শিক্ষক, সমাজসেবক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status