উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ হল রুমে দিনব্যাপী ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় ছায়েদুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক পদে আঃ মমিন গেদু,কোষাধক্ষ্য পদে সাংবাদিক হামিদুর রহমান নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে হরিণ প্রতীকে জাহাঙ্গীর আলম ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহজাহান মিয়া পেয়েছেন ২৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে দেবব্রত ভট্রাচার্য্য সুমন মোরগ প্রতভকে ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সুজন মিয়া মাইক প্রতীকে ৩০৫ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২২০। নির্বাচনে ৬৯০ জন ভোটার ভোট প্রদান করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন মাধবপুর উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রশিদ। নির্বাচন শেষে ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,চৌমুহনী ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান,সাবেক সভাপতি আঃ আলীম মীর বাদল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান,সাধারন সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ,কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা,রাবার ড্যাম সমবায় সমিতির সাবেক সভাপতি আবুল মোবারকসহ স্থানীয় নেতৃবৃন্দ।