ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়
মোঃ সায়েদুর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: Friday, 20 December, 2024, 11:29 PM

মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা শিবালয় উপজেলা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।

 ১৯ ডিসেম্বর বৃস্পতিবার বাদ এশা শিবালয় উপজেলা প্রেসক্লাব সন্মেলন কক্ষে জেলা প্রশাসক উপজেলার স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) এসএম ফয়েজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুন।

শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাব আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহনুর ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সঠিক ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করবেন। সংবাদ হবে দেশ ও জাতির কল্যাণে। সকল শ্রেণীর মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। দেশের জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক সমিতির সহসভাপতি শাজাহান বিশ্বস, যুগ্ন সম্পাদক মোঃ আকরাম হোসেন, শিবালয় উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নিরঞ্জন সূত্রধর, উপজেলা প্রেসক্লাব যুগ্ন সম্পাদক মোঃ মারুফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানাসহ শিবালয় উপজেলা প্রেসক্লাবের সকল সম্পাদক মন্ডলী ও সম্মানিত সদস্য বৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status