|
সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩
নতুন সময় প্রতিবেদক
|
![]() সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩ প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।’তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাইভেটকার থেকে সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির কর্মীসভা লেখা সম্বলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
