|
নাজিরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
|
![]() নাজিরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার মঙ্গলবার (১৭ ডিসেম্বর) খুলনার সোনাডাঙ্গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে আটক করেন। তিনি মালিখালি ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মন্নান দারিয়ার ছেলে। এসময় রুহুল আমিন দাড়িয়া বাবলু কে ছাত্র-জনতা খুলনা সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নাজিরপুর থানা পুলিশকে অবহিত করা হলে তার বিরুদ্ধে দায়েরকৃত দুই'টি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মোশাররফ হোসেন তাকে সোনাডাঙ্গা থানা থেকে পিরোজপুরে নিয়ে আসেন। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মালিখালি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন বাবলু দারিয়ার বিরুদ্ধে নাজিরপুর থানায় বিএনপি নেতা কর্মীদের উপর হামলা ও যুবদলের মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে দুইটি মামলা চলমান আছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চেয়ারম্যান রুহুল আমিন বাবুল দারিয়াকে কোর্টে প্রেরণ করলে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল বিচারিক আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
