ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জন
মোঃ মাহফুজুর রহমান মাসুম
প্রকাশ: Thursday, 19 December, 2024, 11:49 PM

উজিরপুরে সড়ক দুর্ঘটনায়  নিহত ১, আহত ২ জন

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জন

বরিশালের উজিরপুরে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত হয়েছে এতে ২ জন গুরুতর আহত হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের তারাবাড়ি নামক স্থান থেকে পশ্চিম জয়শ্রী দিকে ছেড়ে আসা একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় এতে ঘটনাস্থলে ট্রলিতে থাকা মোঃ শামীম হোসেন(৩০) গুরতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

অপরদিকে ঢাকা বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে বরিশাল গামী এক মোটরসাইকেল আরোহী কে একটি বাস ধাক্কা দিলে ২ জন গুরুতর আহত হন।  আহতদের উদ্ধার করে শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। 

উজিরপুর মডেল থানার ওসি মোঃ আব্দুস ছালাম জানান, বিষয়টি আমরা শুনেছি, আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status