|
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে বাংলাদেশীসহ ৯৩ জন আটক
নতুন সময় প্রতিবেদক
|
![]() মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে বাংলাদেশীসহ ৯৩ জন আটক শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান।বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চালানো অভিযানে ১৮৯ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ৯৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
